শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিসহ জয়পুরহাটে কিডনি চক্রের ৭ দালাল গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

জয়পুরহাটের কিডনির দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) দুপুরে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক সংবাদ সন্মেলনে ৭ দালালকে গ্রেফতার করার ঘোষনা দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। সংবাদ সন্মেলনে পুলিশ সুপার জানান, অভাবের সুযোগ নিয়ে কালাই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে সুদে টাকা ধার দেওয়ার প্রলোভন দেখায়। পরে ধারের টাকা শোধ করতে না পারলে কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করে দালালরা। তারা একেকটি কিডনি উচ্চ মুল্যে বিক্রি করলেও ভিকটিমদের মাত্র এক থেকে দুই লাখ টাকা দিয়ে বিদায় করে। পরে চিকিৎসার অভাবে এসব ভিকটিম ধুঁকতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিডনি বিক্রির দালাল চক্রের হোতা মোশারফ, মোকারম, সাহারুল, সাদ্দামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, ডিবির ওসি শাহেদ আল মামুনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com