শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বর্তমান সরকার আরেকটি নির্বাচনী ক্যু করার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে -শিরিন সুলতানা

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২

বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এ সরকারের পায়ের নিচে মাটি নেই

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বিক্ষোভ সমাবেশ পুলিশী বাঁধার কারণে পূর্ব নির্ধারিত স্থান দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়নি। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির আয়োজনে সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার আরেকটি নির্বাচনী ক্যু করার জন্য ইতিমধ্যে তারা ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয়তাবাদী দলকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নেয়ার জন্য তাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেয়া হচ্ছে না। নেতা-কর্মী যারা সভা-সমাবেশের মাধ্যমে মনের কথা প্রকাশ করতে চাচ্ছেন তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তারই অংশ হিসেবে বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আজকে নড়াইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্যায়ভাবে বাঁধা প্রদান করেছে। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে।এ সরকারের পায়ের নিচে মাটি নেই। বিএনপি আন্দোলনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারকে হটিয়ে গনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করবে। এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জর্জ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মো:  রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মন্জুরুল সাইদ বাবু, নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: আমীন বিশ্বাস, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ফিরোজ মোল্যা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি, সহ-সভাপতি মো: রুমেল হোসেন কবির, যুগ্ন সাধারন সম্পাদক তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশান উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশী বাঁধার কারণে আমরা বাসভবনে কেন্দ্রীয় প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com