রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

মোহাম্মদ আলী বিশেষ প্রতিনিধি বগুড়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “সঠিক ভাবে উচ্চ রক্তচাপ মাপুন”, নিয়ন্ত্রণ রাখুন, “দীর্ঘজীবী হোন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে, মঙ্গলবার(১৭মে) সকাল ১০ টার সময় র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট থেকে শুরু হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ড এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা: বিপুল চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন হিসাব সহকারী রবিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: দেলোয়ার হোসেন, ইপিআই টেকনোলজিস্ট মোঃ দানিউল ইসলাম, সিএইচসিপি মোঃ শাহজাহান আলী, মোঃ মাহফুজার রহমান, মেহেদী হাসান, স্বাস্থ্য সহকারী মোঃ আজাহার আলী, জিল্লুর রহমান প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com