শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১১ দফা দাবী নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদান

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় দিনাজপুরেও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর পক্ষ থেকে দেশের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবীতে মানববন্ধন শেষে স্মারকলিপি দিনাজপুর জেলা প্রশাসক বরাবর শিক্ষামন্ত্রীর নিকট প্রদান করে। ১৮মে বুধবার বাকবিশিস দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং চাঁদগঞ্জ ডিগ্রী কলেজের জোষ্ঠ্য প্রভাষক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বুলিয়াবাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরীন, কারেন্ট হাট কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, কেবিএম কলেজের প্রভাষক ফারিয়া শারমিন মিতু, বিরল মহিলা কলেজের জোষ্ঠ্য প্রভাষক খোরশেদা বেগম, মাইনুল হাসান কলেজের কাজী আয়েশা, বিরল মহিলা কলেজে রোজিনা ইয়াসমিন, বিরল মহিলা কলেজের তানিয়া হোসেন সহ সদস্যরা মানববন্ধন ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর নিকট ২০১০ সালে ঘোষিত জাতীয় শিক্ষানীতি অতিসত্ত্বর বাস্তবায়ন, বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত সরকারিকরণ নয়, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ ১১ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com