শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, বাইসাইকেল, খেলার সামগ্রী, দৃঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও জলাতঙ্কের ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের এডিবি’র অর্থায়নের ২৫টি সেলাই মেশিন, ২৩ বাইসাইকেল, ১৮ হুইল চেয়ার, ২১০ বেঞ্চ, ২৫০ জলাতঙ্কের ভ্যাকসিনসহ খেলার সামগ্রী বিতরণ করা হয়। এসব বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে উপজেলা পরিষেদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সাহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুল্লাহ হাবিব , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, ৭ নং ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, কোলা-আলাউদ্দীন আজাদ ও আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com