শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ সরকার দেশকে মাফিয়ার রাজত্বে পরিণত করেছে: মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা দেশকে মাফিয়ার রাজত্বে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জেলা সদর উপজেলার ডাকবাংলো আব্দুর রউফ ডিগ্রি কলেজে এ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিচার বিভাগের স্বাধীনতা বলে এখন আর কিছুই নেই। প্রশাসনকে দলীয়করণ করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, ছাত্রদের ধ্বংস করছে। এসব কারণে আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
‘অতীতে যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পতন করা হয়েছিল, আগামীতেও ঠিক তাই করা হবে। খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। সত্যিকার অর্থে দেশকে জনগণের রাষ্ট্রে পরিণত করবো। যোগ করেন ফখরুল।’
তিনি আরও বলেন, এ সরকারের অধীনে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তাদের অধীনে সবদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদসহ বিভিন্ন স্তরের কয়েশ নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com