বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার করোনায় আক্রান্ত ব্রাজিলের ১৬ ফুটবলার

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এবার ফুটবল অঙ্গনেও করোনার সংক্রমন দেখা দিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাজধানী রিওডি জেনিরোতে অবস্থিত ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাব ভাস্কো দা গামার ১৬ ফুটবলার।

আন্তর্জাতিক গণমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে ক্লাবটির ফুটবলাররা ঘরবন্দি হয়েছিলেন। সম্প্রতি খেলায় ফিরতে চাচ্ছিল ক্লাবটি। তাই নিয়ামুযায়ী, গত সপ্তাহে কোচসহ ২৫০ জনের করোনা পরীক্ষা করে ক্লাবটি। ওই নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

ভাস্কোর মেডিকেল ডিরেক্টর মার্কোস তেক্সেইরা এক ইউটিউব চ্যানেলে বলেন, পরীক্ষার পর আমরা ১৬ খেলোয়াড়ের পজিটিভ পেয়েছি। রিপোর্ট হাতে আসার পর পরই ওই ১৬ জনকে দল থেকে আলাদা রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা ভাইরাস থেকে মুক্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত বাকিদের সঙ্গে মিশতে দেয়া হবে না।

ফার্স্টপোস্ট জানিয়েছে, ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। বাকিদের অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩২ হাজার ৫৬৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com