বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিন দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পৃথ্বীরাজ’। সাড়ে ৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে এটি। কিন্তু মুক্তির শুরুতেই বিতর্কের মুখে পড়েছে সিনেমাটি। মধ্যপ্রাচ্যের তিন দেশ ওমান, কুয়েত ও কাতার সিনেমাটি নিষিদ্ধ করেছে।
বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর এক টুইটে জানিয়েছেন, ওমান, কুয়েত ও কাতারে অক্ষয় কুমারের ‘পৃথ্বিরাজ’ সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সরকার তাদের দেশে সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে। কী কারণে এই তিন দেশ সিনেমাটির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে তা জানা যায়নি। তবে সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই এই সিনেমার প্রেক্ষাপট। ধর্মীয় বিষয়টি এখানে প্রভাব ফেলেছে বলে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন। চন্দ্রপ্রকাশ দ্বিবেদির এই সিনেমা দ্বাদশ শতাব্দীতে চাঁদ বরদাইয়ের ‘পৃথ্বীরাজ রাসো’ অবলম্বনে নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হলো মানশির। সিনেমাটিতে আরো অভিনয় করেছেনÍসঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ, আশুতোষ রানা, সাক্ষ্মী তানওয়ার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com