বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে শিশুসহ ১০ জনের করোনা শনাক্ত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

জয়পুরহাটে পাঁচবিবিতে একদিনে তিন বছরের শিশুসহ আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার রাতে তাদের নমুনায় করোনা পজেটিভের রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর (ত্রিপুরা) গ্রামের স্বামী-স্ত্রী সহ তাদের ১২ বছরের সন্তান, রামচন্দ্রপুরের ৬৯ বছরের বৃদ্ধ, ভীমপুরের ২৩ বছরের আদিবাসী যুবক, আটাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আদিবাসী দম্পতি ও তাদের ৩ বছরের কন্যা, বিরঞ্জন গ্রামের ৮০ বছরের বৃদ্ধ এবং বালিঘাটা ইউনিয়নের ছোট মাধখুর গ্রামের ৫০ বছরের এক নারী।

করোনা আক্রান্ত ব্যক্তি সকলেই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এসে বাড়ীতে হোম কোয়ারেইন্টানে ছিলেন। এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯ জন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শহিদ হোসেন বলেন,, কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে বুধবার সন্ধ্যায় তাদের প্রতিবেদন আসে। প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় জেলার আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটের অস্থায়ী আইসোলেশনে চিকিৎসার জন্য পাঠানো হয়।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com