শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় নরসিংদীর মনোহরদীতেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি মনোহরদী পৌর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য খাইরুল মজিদ মাহমুদ চন্দন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ফজলুল হক, সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ইসরাত জাহান তামান্না, মহিলা ভাইস চেয়ারম্যন আফরোজা সুলতানা রুবী, বিভিন্ন ইউপি চেয়ারম্যন, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগ সরকার। বক্তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তি মোকাবিলা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com