শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনেমায় জুটি হলেন ওমর সানি-চম্পা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২

নব্বই দশকের চলচ্চিত্রের সঙ্গে বর্তমানের অনেক পার্থক্য। এই দুই সময়ের চলচ্চিত্রকে এক ফ্রেমে তুলে আনছেন নির্মাতা পারভেজ আমিন। তিনি নির্মাণ করছেন ‘পর্দার আড়ালে’ নামের সিনেমা।
মনস্ত্বাত্তিক থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান। মার্চে ছবির প্রথম ধাপের দৃশ্যধারণের কাজ শুরু হয়। ইতোমধ্যে ছবির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে এসে ছবির সঙ্গে যুক্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় তারকা ওমর সানি ও চম্পা। বাস্তবের মতো এতেও সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন তারা। ছবির গল্পটি ভিন্নধর্মী হওয়ায় এতে অভিনয়ে রাজি হয়েছেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘চলচ্চিত্রকেন্দ্রিক একটি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। আমার খুব ভালো লেগেছে। নব্বইয়ের দশকের একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে আমাকে। বলা যায়, বাস্তবের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলব। এই ছবিতে আরও ভালো ভালো অভিনয়শিল্পী আছেন। খুব সুন্দর একটি কাজ হতে যাচ্ছে।’
ছবিতে চম্পার চরিত্রের নাম মল্লিকা। তার কাছেও গল্পটি ব্যতিক্রম মনে হয়েছে। চম্পা বলেন, ‘আমাকে নিয়েই ছবির গল্প এগিয়েছে। গল্পটি আমার সঙ্গে মিলে যায়। এ ধরনের একটি গল্পে কাজের সুযোগ পাওয়ায় ভালো লাগছে।’ এদিকে পরিচালক জানান, প্রেক্ষাপট বিবেচনায় ওমর সানি ও চম্পাকে নির্বাচিত করেছেন গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে। তারা গুণী অভিনয়শিল্পী। তাদের অন্তর্ভুক্তি সিনেমাটিকে ভিন্ন মাত্রা দেবে বলে তার প্রত্যাশা। সিনেমার গল্প লিখেছেন পারভেজ আমিন নিজেই। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন তন্ময় মুক্তাদির। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। চলতি মাসের মধ্যভাগে এর দ্বিতীয় ধাপের শ্যুটিং শুরু হবে।নির্মিতব্য সিনেমাটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্মে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com