রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে ডা: শাহজাহান নেওয়াজের শেষ কর্মদিবসে প্রেসকাবের শুভেচ্ছা

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

ঠাকুরগাঁওয়ের গরীবের ডাক্তার খ্যাত শিশু বিশেষজ্ঞ ডা: শাহজাহান নেওয়াজের শেষ কর্মদিবসে প্রেসকাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ অন্যান্য সদস্যরা। এর আগে দিনের শুরুতেই ডা: শাহজাহান নেওয়াজ হাসপাতালে দায়িত্ব পালনে যোগ দেন। দিনব্যাপী বিভিন্ন রোগীর সেবাদানের মাধ্য দিয়ে তার কর্মদিবসের সমাপ্তি টানেন এই চিকিৎসক। অন্যদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ডা: শাহাজাহান নেওয়াজকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: জাকিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা: নাদিরুল আজিজ চপল, ঠাকুরগাঁও বিএমএর সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, বিদায়ী অতিথি ডা: শাহজাহান নেওয়াজ, হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডা: রাকিবুল আলম চয়ন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com