রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁও-কুরুস্কুল সড়কে বাড়ছে দুর্ঘটনা

কক্সবাজার সদর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও -চৌফলদন্ডী-কুরুস্কুল সড়কের ধারে রেলওয়ে কোঃ এর রাখা মাটিতে বৃষ্টির পানি পড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এই গুরুত্বপূর্ণ সড়কটির জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়া স্থানে বৃষ্টির পানিতে কাঁদা মাটি সড়কে নেমে পিচ্ছিল হয়ে রয়েছে। প্রতিদিন চরম ঝুঁকিতে সড়ক দিয়ে যান চলাচল করছে।অন্যদিকে সড়কে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ সড়ক থেকে রেলওয়ের মাটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও-চৌফলদন্ডী—কুরুস্কুল সড়কটি খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সড়ক। এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের জন্য কক্সবাজার সংযোগ এ সড়কটি মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে পরিচিতি লাভ করে। প্রতিদিন এ সড়ক দিয়ে ঈদগাঁও উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার লোকজন ব্যবসা বাণিজ্য সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রয়োজনে জেলা শহরে যাতায়াত করছে । এই গুরুত্বপূর্ণ সড়কের জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়া রেল ক্রসিংয়ে রেলওয়ে কোম্পানির মাটি রাখা হয় সড়কের ধারে । বৃষ্টির পানিতে এ মাটি পানির সাথে মিশিয়ে রাস্তায় নেমে রাস্তা পিচ্ছিল হয়ে রয়েছে। এ পিচ্ছিল রাস্তা দিয়ে চরম ঝুঁকিতে চলাচল করছে গাড়ি ও পথচারীরা। অন্যদিকে এ স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। গত ৩০ মে রাত ৯ টার দিকে ঈদগাঁও জালালাবাদ স্ব্যাস্থা ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার আবু সাদেক মটর সাইকেল যোগে কক্সবাজারস্থ বাসায় ফেরার পথে বর্নিত স্থানে মটর সাইকেল উল্টে গিয়ে গুরুতর আহত হন। এরই ঘন্টা খানিক ব্যবধানে আরেক মটর সাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। স্থানীয় টমটম চালক জালাল, রহিম ও মহি উদ্দিন সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন কেউ না কেউ এই স্থানে গাড়ি নিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার উসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হুদা সহ অনেকের সাথে কথা হলে জানান। প্রতিনিয়ত লোকজন এই পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে । জন স্বার্থে এই মাটি সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। ইসলামপুর রেলওয়ে অফিসে দ্বায়িত্বে থাকা মোঃ আলিফের সাথে কথা হলে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান। এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে জানান খুব শীঘ্রই ওনাদের সাথে কথা বলে মাটি সরানোর ব্যবস্থা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com