শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলামপুরে প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

জামালপুরের ইসলামপুর প্রচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান জয় চান্দ জগত সুন্দরী ক্ষেত্রমোহন গার্লস হাই স্কুল এন্ড কলেজ সরকারি করণ হওয়ায় আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭জুন)স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিল শেষে প্রতিষ্ঠান মাঠে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো.খলিলুর রহমান। প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি আঃ লতিফ সরকার, সিনিয়র শিক্ষক শামছুল আলম, মুক্তি রানী পাল, নাজমূন নাহার, কামরুন নাহার, ছামিউল আলম, আঃ রহিম সহ শিক্ষকরা আলাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এমপিও ভূক্ত শতবর্ষী নারী প্রতিষ্ঠানটি সরকারী ঘোষণা হওয়ায় এলাকার নারী শিক্ষার্থীদের স্বল্প খরচে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হওয়ায় সুধীমহল প্রধানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com