ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী Logo কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শিপন মেম্বার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড কালেঙ্গা গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহান পারভেজ শিপন, যিনি এলাকাবাসীর কাছে ‘শিপন মেম্বার’ নামে সুপরিচিত, গত চার বছরে জনসেবা ও উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকা-ে তাঁর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি শিপন মেম্বার সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। যেকোনো সমস্যা বা সংকটে তাঁকে সহজেই কাছে পাওয়া যায়। মানুষের কথা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। এলাকাবাসী জানান, শাহান পারভেজ শিপন মেম্বার একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ জনপ্রতিনিধি। তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য কাজ করেন। তাঁর নেতৃত্বে ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে। শুধু উন্নয়ন নয়, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকা-ে উৎসাহিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং এলাকার একজন অভিভাবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।ওয়ার্ডবাসীর প্রত্যাশা, আগামী দিনেও শাহান পারভেজ শিপন মেম্বারের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং ১নং ওয়ার্ড আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। স্থানীয়দের ভাষায়, শাহান পারভেছ শিপন মেম্বার মানেই উন্নয়ন, সততা ও জনসেবা। মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও এলাকার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ

কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শিপন মেম্বার

আপডেট সময় ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬