রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বরিশালে গ্যাস সহ নিত্র প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও দলীয় অংগ সংগঠন। বৃহস্পতিবার (৯ই) জুন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে একর্মসূচি পালন করে। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর সদস্য সাইফুল আহসান বিপু, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারন সম্পাদিকা পাপিয়া আজাদ, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, বদিউজ্জামান টোলন, জাহিদুর রহমান রিপন, আহমেদ জাকি অনুপম সহ ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মহিলাদল নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com