রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ বছর পর ফিরছেন কানিজ সুবর্ণা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২

‘দিন তারিখ গুনে বলতে পারবো না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভাল লাগছে! সম্পুর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। আসলে এর ভেতরে অনেকেই বলেছেন, ‘কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি। কিন্তু কারো গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই।’- ধানমন্ডি ঝিগাতলার কোলাহল স্টুডিওতে গান রেকর্ডিং শেষে এভাবেই নিজের আনন্দকে ব্যাখ্যা করলেন দেশের প্রখ্যাত পপ তারকা কানিজ সুবর্ণা।
উল্লেখ্য, রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজের ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা শুরু এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে গান উপহার দিয়েছেন। একান্ত ব্যক্তিগত কারণেই দীর্ঘদিন কোনো গান রিলিজ হয়নি শিল্পীর। অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে তানভীর তারেকের কথা সুর ও সংগীতে আসছে কানিজের নতুন গান ‘মায়া’। গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে কানিজকে আমার রাতাড্ডা শোতে আমন্ত্রণ জানাই। আড্ডার ফাঁকেই আমি বলি, আপনার জন্য গান করবো। কানিজ তখন বলেন, ‘আপনারা শুধু বলবেনই। আর করবেন না। অনেকেই বলে এমন। কানিজ তখন একটি সিনেমায় অভিনয় করেছে। আমিও বললাম আপনার জায়গা অভিনয় না সংগীতে। এরপর ধ্রুব মিউজিক স্টেশনে কথা বলে কাজ শুরু করি। গানের কথাগুলো কানিজের ফেরার গল্প-ই। গানটির অন্তরাই লিখেছি ‘ডানা ভেঙে দিলে পাখিটার, উড়তে ভুলে যায়- আহা…তবু মায়াজালে বেঁধে রাখে এই মন আমার।’ একজন নারী স্বামী সংসার সন্তানের মায়ায় পড়ে। এরপর একটা দুরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু ফিরতে চায় তার মন। এই হলো গানের থিম।
গানটি করার ক্ষেত্রে হামিন ভাইও খুবই সাপোর্ট দিয়েছেন। বলেছেন ও আবার ছন্দে ফিরুক। এটা আমি চাই। একেবারে কানিজের নিজের জীবনের অনুভুতি নিয়েই লেখা এই কামব্যাক সংটি। আশা করছি কানিজের অগণিত ভক্তরা দারুণ উপভোগ করবেন গানটি।’ গানটি ডিএমএস এর ব্যানারে ঈদ উপলক্ষে মুক্তি দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com