রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় পূজা

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সামান্তা রুথ প্রভু। এ তালিকায় এবার যুক্ত হলেন পূজা হেগড়ে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৭ কোটি রুপি। আর সামান্থা ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন। এবার এই তালিকার তৃতীয় স্থান দখল করলেন পূজা হেগড়ে। এ অভিনেত্রী ‘জানা গানা মানা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
পুরি জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করছেন পূজা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন ভামসি পয়দিপল্লী ও চার্মি কৌর। ২০২৩ সালের ৩ আগস্ট সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। তা ছাড়া হিন্দি ভাষার ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে হাজির হবেন তিনি। এটি পরিচালনা করছেন রোহিত শেঠি। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও অভিনয় করছেন পূজা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমা আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com