কারিতাস চট্টগ্রাম অঞ্চলের সহকারী আঞ্চলিক ব্যবস্হাপক (সিএমএফপি) সাব্বির আহমদ চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস (সিএমএফপি) লামা উপজেলার উদ্যোগে ডুলহাজারা মালুমঘাট অফিসে অনুষ্টিত বিদায় সংবর্ধনায় সকলের মঙ্গল কামনায় সর্বজনীন প্রার্থনা করেন মালুমঘাট শাখার ক্রেডিট অফিসার সুমন খেয়াং। উপজেলা এরিয়া ম্যানেজার মো: কামাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লামা সদর শাখার ক্রেডিট অফিসার রবিউল আলম, আজিজনগর শাখা ব্যবস্হাপক মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুস্টিত সভায় বক্তব্য রাখেন, ডুলহাজারা শাখা ব্যবস্থাপক প্রদ্বীপ চক্রবর্তী, লামা সদর শাখার শাখা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, আজিজনগর শাখার ক্রেডিট অফিসার মো: হেলাল উদ্দিন, মালুমঘাট শাখার ক্রেডিট অফিসার মতি ত্রিপুরা, লামার সদর শাখার মো: রফিক উদ্দিন লিটন, ইমান আলী, শাহানা বেগম, টুমন অঞ্জন দেওয়ানজি, কেয়ার টেকার থোয়াইইনু সিং মারমা জিয়বুল করিম প্রমূখ। প্রসঙ্গত, সাব্বির আহমদ চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারীতে কারিতাস চট্টগ্রাম অঞ্চলে চাকুরী জীবন শুরু করেন এবং সুদীর্ঘ ৩৫ বছর কর্মজীবন পার করে এখান থেকেই অবসরে যাচ্ছেন। বিদায় অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে সততা এবং দক্ষতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন তা কারিতাস পরিবার আজীবন লালন-পালনের চেষ্টা করবেন। তার অবসরজনিত বিদায়ের সংবাদে লামা উপজেলায় কর্মরত কারিতাস পরিবারে এক ধরনের শোক নেমে এসেছে। অবসরজনিত বিদায়ী কর্মকর্তা কর্মরত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সর্ব অবস্থায় মানুষের সেবা করার কথা বলেন।