ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

২৪ বছরে দৈনিক আমার কাগজ

২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে গণমানুষের পত্রিকা ‘দৈনিক আমার কাগজ’। এ  উপলক্ষে আয়োজন করা  হয় বিশেষ সেমিনার। এতে আলোচনার বিষয়বস্তু ছিলো ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’। ২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সেমিনারের আয়োজন করা হয় গত ৪ জুলাই। দিনটি ছিলো দৈনিক আমার কাগজ পরিবারের জন্য একেবারেই ভিন্নতর। ছিলো আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, লেখক ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম এ আজিজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল প্রমুখ।
বক্তারা সংবাদপত্র ও সাংবাদিকতার বর্তমান অবস্থা  ও অগ্রগতি নিয়ে কথা বলেন। তারা নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার বিষয়ে বলেন, সাংবাদিকগণ গঠনমূলক তথ্যের মাধ্যমে অসংগতিগুলো তুলে আনতে পারেন যাতে রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রাখা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

২৪ বছরে দৈনিক আমার কাগজ

আপডেট সময় ০৬:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬