২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে গণমানুষের পত্রিকা ‘দৈনিক আমার কাগজ’। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সেমিনার। এতে আলোচনার বিষয়বস্তু ছিলো ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’। ২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সেমিনারের আয়োজন করা হয় গত ৪ জুলাই। দিনটি ছিলো দৈনিক আমার কাগজ পরিবারের জন্য একেবারেই ভিন্নতর। ছিলো আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূইয়া রানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, লেখক ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক এম এ আজিজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল প্রমুখ।
বক্তারা সংবাদপত্র ও সাংবাদিকতার বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে কথা বলেন। তারা নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার বিষয়ে বলেন, সাংবাদিকগণ গঠনমূলক তথ্যের মাধ্যমে অসংগতিগুলো তুলে আনতে পারেন যাতে রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রাখা যায়।
সংবাদ শিরোনাম
২৪ বছরে দৈনিক আমার কাগজ
-
শাহ্ বুলবুল: - আপডেট সময় ০৬:৫৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 132
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























