ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: গণহত্যাকারীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না Logo পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টিতে আ. লীগের উসকানি রয়েছে: রিজভী Logo ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ:প্রধানমন্ত্রী Logo কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা Logo মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি : আইনমন্ত্রী Logo আজ ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন Logo রোনালদোকে ধরে রাখতে চেয়েছিলেন জেসুস Logo চার্জিং কেবলের মাথায় এমন খাঁজ কাটা থাকে কেন? Logo শীতে ব্যায়ামের আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি Logo ‘ভাঙা বুদ্ধিজীবী’ ঋত্বিক ঘটকের জানা-অজানা অধ্যায়

শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি

রাজধানী ঢাকায় কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন। ১৬ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদে দায়িত্ব পালনের লক্ষ্যে সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহ-সভাপতি তাসলিমা হোসেন শিখা, সহ-সভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী এবং শাইনুল ইসলাম নূর।
নবগঠিত এই কমিটির মেয়াদ কার্যকর হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে। চলতি বছরের ডিসেম্বরে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব উদয় হাকিম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত সদস্যরা প্রত্যাশা করেন-নতুন নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও জেলার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।-সংবাদ বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি: গণহত্যাকারীদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না

শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটি

আপডেট সময় ০৬:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬