ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

সাংবাদিক শরীফুল আলম সুমন পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড 

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 64

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন  বিশেষ করে ২০২৫ ও ২০২৬ সালে শিক্ষাখাতের দুর্দশা, অনিয়ম, ভোগান্তি নিয়ে রিপোর্টিং করায় এই খাতে নানা সংস্কার করে সরকার। যার ফলশ্রুতিতে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান সংক্রান্ত জুরি বোর্ড এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য তাঁকে মনোনীত করেন। গত ৩০ অক্টোবর, রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে শরীফুল আলম সুমনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্টজনরা। একই অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদানের জন্য আরও কয়েকজন ব্যক্তিকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রতি বছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন। এবারের এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো বেসরকারি টেলিভিশন ‘এটিএন বাংলা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফেরদৌস আরা ও বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। অতিথিরা অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পাশাপাশি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। সবশেষে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ্য, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন ২০০৯ সাল থেকে সাংবাদিকতা করছেন। তিনি শিক্ষা খাত নিয়ে রিপোর্টিং করেন। এর আগে তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড- ২০১৬ ও ২০১৮, ইরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০, সাউথইস্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড-২০২১, গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ সহ বেশকিছু অ্যাওয়ার্ড অর্জন করেন। শরীফুল আলম সুমন শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

সাংবাদিক শরীফুল আলম সুমন পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড 

আপডেট সময় ০৬:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬