রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নের এক, দুই ও তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সামছুদ্দীন দফাদার-এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হোসাইন মোহাম্মদ ইসলাম। বক্তব্য শেষে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড আওয়ালীগের আংশিক কমিটি ঘোষনা করেন। এক নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। দুই নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। তিন নং ওয়ার্ডের সভাপতি শেখ আনসার আলী ও বিধান কুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ালীগের আংশিক কমিটি ঘোষনা করেন এবং এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি শক্তিশালী কমিটি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com