রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ধার করল সেনাবাহিনী

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
দোয়ারাবাজার এলাকা থেকে ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করছে সেনাবাহিনী- ছবি আইএসপিআর 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার দুপুরে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী-জনসংযোগ-পরিদপ্তর (আইএসপিআর) সুনামগঞ্জে ঘুরতে গিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে যাওয়া নৌযান বিকল হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ আটকে পড়া শতাধিক শিক্ষার্থী তাঁদের উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার দুপুরে কপোতাক্ষ-অনির্বাণ ট্যুরিস্ট বোট নামের একটি নৌযানে করে সুনামগঞ্জ সদর থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয় ওই শিক্ষার্থীদের। রাত সাড়ে ৮টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে দোয়ারাবাজার এলাকায় নৌযানটি অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আরজি জানান। রবিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাঁদের উদ্ধার করে সিলেটে নিয়ে আসে। একইসঙ্গে সেখানে আটকেপড়া স্থানীয়দেরও উদ্ধার করে সেনাবাহিনীর দলটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com