রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২০০ বছরের পুরোনো গাছে ২০০ কাঁঠাল!

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

গাছের বয়স ২০০ বছর, আর প্রতি বছরই তাতে অন্তত ২০০টি কাঁঠাল ধরে! এমনটাই দাবি ভারতের তামিলনাড়ুর পানরুটি এলাকার বাসিন্দাদের। তাদের মতে, মালিগামপাট্টু গ্রামের এই কাঁঠাল গাছটি নিজেই একটি ইতিহাস।
তবে শুধু এই একটি গাছ নয়। পানরুটি এলাকায় যেদিকেই চোখ যায়, দেখা যায় সারি সারি কাঁঠাল গাছ। বাতাসে ঘুরে বেড়াচ্ছে পাকা কাঁঠালের গন্ধ। ঘরে ঘরে জমা কাঁঠালের স্তূপ, বিক্রি হচ্ছে পথে পথে। পানরুটিতে সারা বছর প্রায় ৮০০ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়। প্রতি বছর ৪৫ থেকে ৫০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয় সেখানে। শুধু ভারতে নয়, বিদেশেও বিখ্যাত এখানকার কাঁঠাল। মালিগামপাট্টু গ্রামের কৃষক সংগঠনের সভাপতি এস রামস্বামী জানান, তাদের গ্রামে যে ২০০ বছরের পুরোনো গাছটি রয়েছে, তা তারা চার পুরুষ ধরে দেখভাল করছেন। এত বয়স হয়ে গেলেও ফলন কমেনি তার। এক মৌসুমে ২০০টি পর্যন্ত কাঁঠাল পাওয়া যায় এ গাছে। একেকটি কাঁঠালের ওজন হয় তিন থেকে ১২ কেজি। এই কাঁঠালের স্বাদও অনন্য।
বাণিজ্যিকভাবেও এগিয়ে রয়েছে পানরুটির কাঁঠাল। সেখানে যত কাঁঠাল হয়, তার ৯৫ শতাংশই বিদেশে রপ্তানি করা হয়। সম্প্রতি পানরুটির কাঁঠালের জিআই স্বীকৃতির জন্য আবেদনও করা হয়েছে। সূত্র: দ্য ওয়াল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com