রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ একজন গ্রেফতার

সাজিদ হোসেন রাজবাড়ী :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মোটরসাইকেলসহ মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখ(৩৫)কে গ্রেফতার করেছে। সে পাবনা জেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের বাসিন্ধা বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লাপাড়ায় বসবাস করে। গতকাল বুধবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ডিবির এস,আই নিজাম উদ্দিন মোল্যা, এস,আই জাহাঙ্গীর মাতুব্বর, এ,এস,আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২টার সময় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার চরলক্ষীপুর গ্রামের পারভেজের মুদি দোকানের পাশে পাকা রাস্তার উপর থেকে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখকে একটি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি পুরাতন লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় বুধবার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com