রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আগামী নির্বাচন কেমন হবে, দেখার আগ্রহ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে তা দেখার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর। এ ছাড়া তিনি সদ্যসমাপ্ত কুসিক নির্বাচনের বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। গতকাল রোববার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জেরেমি ব্রুআর। সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান সিইসি।
সিইসি বলেন, আলোচনা তেমন কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এ সময় তিনি তাদের দেশের নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলেন। আমি সব শুনেছি; আমাদের নির্বাচন সম্পর্কেও তার স্পষ্ট ধারণা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর হবে। জেরিমি ব্রুআর কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, না, কোনো পরমর্শ দেননি। তারা কুসিক নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। নির্বাচনটি ভালোভাবেই শেষ হয়েছে, তবে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল কি না? আমরা তাদের কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছি। ‘আগামী নির্বাচন কেমন হবে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com