শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। গতকাল মঙ্গলবার শরীয়তপুর পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটায়। এতে টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে যায়। সেতু কর্তৃপক্ষ ওই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দিয়েছেন।
টোল প্লাজার কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় আসেন চালক মো. রানা। টোল দেওয়ার পর তিনি রসিদ না নিয়েই দ্রুত বাসটি নিয়ে বের হতে যান। তখন ৩ নম্বর বুথের ব্যারিয়ারটি বাসের ধাক্কায় বাঁকা হয়ে যায়। তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখার পর চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেন।
এ বিষয়ে মন্তব্য জানতে বাসের চালক মো. রানাকে মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, টোল প্লাজায় কী যেন একটা ঘটনা ঘটেছে। তিনি এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি।
সেতুর জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সেতুর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। টোলের স্লিপ প্রিন্ট না হওয়া পর্যন্ত ব্যারিয়ারটি খুলবে না। সকালের দিকে একটি বাস টোল দেওয়ার জন্য টোল প্লাজার তিন নম্বর বুথে আসে। টোলের টাকা দিয়ে রসিদ প্রিন্ট না হতেই চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যান। তখনই ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, একটি যাত্রীবাহী বাস টোল প্লাজার বুথের একটি যন্ত্রাংশ ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এমন খবর পেয়েছেন। লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com