বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাত্রদল নেতা সাইফকে জনসম্মুখে হাজির করুন : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সোমবার পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে যান। এসময় তাকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফখরুল বলেন, সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা ও ভয়ানক অশুভ সংকেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারো তাকে একই কায়দায় আটক ও তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ও আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরো হিংস্র রূপ ধারণ করেছে। এটি সবার কাছে দৃশ্যমান যে, সাইফকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে যায়। সাইফ পুলিশের কাছেই আছে। তাকে এভাবে নিখোঁজ করে রাখায় দলের সব পর্যায়ের নেতাকর্মী ও তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানাচ্ছি। – বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com