ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী Logo কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

কক্সবাজারের চকরিয়া পল্লী উন্নয়ন ও সমবায় দিবসে র‌্যালি-আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ সম্পন্ন

দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে চকোরিয়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুম ‘মোহনা’ প্রাঙ্গণে চকোরিয়া উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিবসটি এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইশফাতুল ইসলাম ইসফাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকোরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, চকোরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল হাফেজ এবং সহ-সভাপতি আলী আহমদ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী। বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলেই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে তারা মত প্রকাশ করেন। আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, এ বছরই দেশে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস উদযাপিত হচ্ছে, যা গ্রামীণ উন্নয়ন ও সমবায় আন্দোলনকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া পল্লী উন্নয়ন ও সমবায় দিবসে র‌্যালি-আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ সম্পন্ন

আপডেট সময় ০৩:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬