রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হজ করতে গেলেন ক্রিকেটার মুশফিক

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার রাতে ফেসবুকে ছবি পোষ্ট করে মুশফিক সবার থেকে দোয়া চেয়েছেন। কাবা শরিফের সামনে ইহরাম বাধা অবস্থায় তাকে দেখা গেছে। এর আগে মুশফিক ওমরাহ করেছিলেন। এবারই প্রথম হজ পালন করবেন তিনি।
দারুণ ফর্মে থাকা এ ব্যাটসম্যান এবার হজ পালন করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। সাদা পোশাকে তার অভাব অনুভব করেছে গোটা দল। ইনিংসের মধ্যভাগে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ তিনি। তার জায়গায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যারাই খেলেছেন পারফর্ম করতে পারেননি। পহেলা জুলাই সৌদি আরবের উদ্দেশ্েয ঢাকা ছাড়েন মুশফিক। এর আগে দেশে নিজের ব্যক্তিগত কাজ, ফিটনেস ট্রেনিং ও স্কিলের অনুশীলন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজ্ঞাপন শ্যুটিংয়েও ব্যস্ত সময় কেটেছে তার। গত ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন। শ্যুটিং হয়েছিল ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ। ২৭ জুলাই রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শ্যুটিং করছেন। দুটি বিজ্ঞাপনই ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com