শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেনী জেলা যুবদলের সভাপতিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

ফেনী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ধলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে(৪৮) অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে । এ নিয়ে শনিবার বিকেলে এক জনার্কীন সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ফেনী জেলা বিএনপি। জেলা বিএনপির দাবি, রাজধানীর বিজয় নগরের নাভানা টাওয়ার থেকে বৃহস্পতিবার (২১জুলাই) দিনগত রাঁতে গ্রেফতারের পর রাঁত ১টার দিকে ফেনীর রামপুরস্থ বাসা থেকে অস্ত্র উদ্ধারের নাটক করেছে পুলিশ। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জেলা যুবদলের সভাপতি জসিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশী অস্ত্র পাওয়া গেছে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, অস্ত্র দিয়ে ফাঁসানোর একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেনী জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সংবাদ সম্মেলনে বলেন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘৃণ্য ও ন্যাক্কারজনক নাটক সাজিয়ে বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠানোর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তারা অবিলম্বে জসিমের নামে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তারা বলেন, জেলার একজন শীর্ষ নেতার সঙ্গে পুলিশ প্রশাসনের এহেন ঘৃণ্য ও বর্বরোচিত আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ দিয়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা-হামলা করে মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই তারা অবৈধ ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত হবে। অপরদিকে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-০২) শহীদ উদ্দিন জানান, জাকির হোসেন জসিমকে ফেনী মডেল থানার একটি মামলায় পুলিশ বৃহস্পতিবার, রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগর এলাকা থেকে ডিএমপির সহায়তায় গ্রেফতার করেছে। পরে তার দেওয়া তথ্যমতে ফেনী শহরের রামপুরের বাসা থেকে রাঁত ১টার সময় ফেনী মডেল থানার পুলিশ, পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো একটি কালো রঙয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং ২টি লম্বা লোহার ছোরা উদ্ধার করে। পরবর্তীতে ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করে ওই মামলায় তাকে আদালতে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর এমএ খালেক,আলা উদ্দিন গঠন, ইয়াকুব নবী এবং আটকৃত যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সহর্ধমিনী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com