বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কবি-গীতিকার লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত ‘হারমনি’র মোড়ক উন্মোচন

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

“অসাম্প্রদায়ীক চেতনা মানবাধিকার প্রতিষ্ঠার প্রধান শর্ত” এই শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে কবি-গীতিকার, লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘হারমনি’ এর মোড়ক উন্মোচন ও তাঁর লেখা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক লাল মিঞা, বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠ শিল্পী ফরহাদ আহমেদ, এ্যাডঃ মোঃ শহিদুল ইসলাম শাহিন ও এ্যাডঃ আব্দুর রশিদ। হারমনি বইটির মোড়ক উন্মোচন করেন প্রবীন কবি ফাতেমা বেগম। মোড়ক উন্মোচন শেষে সভাপতির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার লেখাজীবী নন, কবিতা জীবীও নন, চেতনাচাষী, মানুষের মনন অগ্রাধিকার মানবিক নৈতিকতার সৌন্দর্য প্রাধান্য পায় তার চিন্তায়, সংকীর্ণ জাতীয়তাবাদে অবিশ^াসী নিবীশ^র চেতনাচাষী, অসাম্প্রদায়ীক মানবতাবাদী মানুষ হিসেবে সাহিত্যাঙ্গণের তিনি প্রাণ পুরুষ। এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার বলেন, আমি চিরদিন অসাম্প্রদায়ীক ও মানবাধিকার রক্ষা করার মন্ত্রে ব্রত হয়ে সাহিত্য চর্চা করি। যাদের নিয়ে কেউ কোনদিন চিন্তা করেনি, আমি তাদের তুলে এনেছি পাঠকদের সামনে। তাঁর লেখা গানপরিবেশন করেন সুরকার ও কন্ঠশিল্পী এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, শফিকুল ইসলাম বকুল, রেখা সাহা, পলাশ দাস, তাজিরুল ইসলাম, রাবেয়া বসরী, অনুপম চক্রবর্তী, শাহানাজ আক্তার, এস.আর. সবুজ, দেদীপ্ত সরকার, নিতাই চন্দ্র রায়, পম্পী সরকার, মিতুন ভট্টাচার্য্য, ডলফিদিশা ও আদরী রায়। মিউজিক সহায়তায় ছিলেন এস.এস মিউজিক ল্যাব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরঞ্জন হিরা, সাবিনা ইয়াসমিন ইতি ও বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী কমল কুজুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com