রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

অস্বাভাবিক ভাবে সকল ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাঁচারী এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি মুহাম্মাদ সাইফুল ইসলাম (সাঈফ)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি সানাউল্লাহ কাসেমীর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুজাহিদ কমিটির মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাঈদ আহমাদ, সাংঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম, সদর থানার সম্পাদক আলহাজ¦ ফারুক হাওলাদার, ইসলামিক আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহমেদ প্রমূখ। বক্তারা বলেন, রাতের আধারে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। অতি দ্রুত সব ধরনের তেলের দাম কমাতে হবে। পাশাপশি সার ও কৃষি পণ্যের মূল্য আরো কামানোর দাবি জানান। যদি দাম কমানো না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশনা আসলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com