বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

বলিউড অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনায় আক্রান্ত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

বলিউডে একের পর এক দুঃসংবাদ। বড় বড় অভিনেতারা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। অমিতাভ-অভিষেকের পর এবার জানা গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের এ অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের কথা।

ভারতীয়-আমেরিকান এ অভিনেত্রী করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টিনে রয়েছেন। টুইটে সে কথাও উল্লেখ করেছেন র্যারচেল।

টুইট করে দোয়া চেয়েছেন র‌্যাচেল। শনিবার রাত ১২টার দিকে টুইট করে অভিনেত্রী লিখেছেন– ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এ জন্য সবাই প্রার্থনা করবেন।’

এর আগে জানা গেছে, টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তার পরিবারের আরোগ্য কামনা করেছিলেন। পরে জানলেন নিজেও করোনায় আক্রান্ত হওয়ার কথা।

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র্যাআচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টালিউডেও দক্ষতার ছাপ রেখেছেন এ সুদর্শনী। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে।

যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম র‌্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বহু বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com