রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবাশ আমার ভাই রাজ: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

ঢাকাই ছবির আলোচিত অভিনেতা শরিফুল রাজের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারে যখন স্বর্ণালী সময়ের শুরুর পথে ব্যক্তিগত জীবনেও সুখবরে ভাসলেন এ অভিনেতা।
পরপর দুটি সিনেমায় তার অনবদ্য অভিনয় নজর কেড়েছে সিনেপ্রেমীদের। বিশেষ করে বিদ্যা সিনহা মিমের সঙ্গে ‘পরাণ’-এ রীতিমতো বাজিমাত করেছেন তিনি। পেয়েছেন তারকা খ্যাতি।
এরইমধ্যে বাবা হওয়ার স্বাদও উপভোগ করলেন রাজ। গত ১০ আগস্ট রাজ-পরীমনির সংসার আলোকিত করে তাদের পুত্রসন্তান রাজ্য।
এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকে প্রশংসা আর অভিনন্দনে ভাসছেন রাজ-পরী।
রাজ-পরীর এই অকৃত্রিম ভালোবাসা ও সন্তান লাভের সুখবর মুগ্ধ করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকেও।
রাজকে ভাই সম্বোধন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে রাজ-পরীর একটি ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘সাবাশ আমার ভাই রাজ! সবাই তোমার মতো সাহসী না। তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। যখন দেখি সবাই ‘পরাণ’ ও ‘হাওয়া’য় তোমার অবিশ্বাস্য অভিনয়ের জন্য প্রশংসা করছে, তখন আমার কেমন লাগে তা বোঝানোর ভাষা নেই!’
এরপর রাজ ও পরীর সন্তানের জন্য ভালোবাসা জানান এ অভিনেত্রী। লিখেছেন, ‘যাইহোক, অভিনন্দন পিতা-মাতাকে। রাজ্য’র জন্য দোয়া ও ভালোবাসা।
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com