শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুটিংয়ে গিয়ে অভিনেত্রী সোনালির মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে।এই নেত্রী-অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং স্থানীয় পুলিশ দেহ হাসপাতালে নিয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শুটিংয়ের জন্য দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তার মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে সোনালি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন। সোনালি ফোগতের বাবা-মা হরিয়ানার ভুথান গ্রাম থেকে গোয়া যাচ্ছেন মেয়েকে শেষ দেখা দেখতে। ২০১৬ সালে, তার স্বামী সঞ্জয় ফোগতকে একটি খামারবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয় হন।
প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি। রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com