গজারিয়ায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি। বুধবার সকালে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাটে এলাকায় এই বিক্ষোভ মিছিলে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি তেতৈতলা পুরাতন ফেরিঘাট বাজার ঘুরে তেতৈতলার বোরহান উদ্দিন ভূঁইয়ার বাসভবনের সামনে এসে শেষ।তবে পুলিশের বাঁধার কারনে মিছিলটি মহাসড়কে উঠতে পাড়ে নাই। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান সফিক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুম, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মকবুল আহমেদ রতন, বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রনি মাস্টার,দেওয়ান হারুন অর রশিদ, মো: জাহিদ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোঃ জাকারিয়া ভূঁইয়া, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র নেতারা বলেন বিএনপি জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে রাজপথে মোকাবেলা করবে। সভাপতির বক্তব্যে বোরহান ভূইয়া বলেন রাজপথে আন্দোলনই জনগণের মুক্তির একমাত্র পথ। এখন সময় এসেছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, আগামী দিনের আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।