শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে নতুন পুলিশ সুপার মোঃ শাহজাহানের যোগদান ও আলিমুজ্জামানের বিদায়ী সংবর্ধনা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান করেছেন মোঃ শাহজাহান পিপিএম-সেবা। বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে সাবেক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন পুলিশ সুপার মোঃ শাহজাহান। দায়িত্ব প্রদান শেষে অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা ঢাকার র‌্যাব সদরদপ্তরের পরিচালক হিসেবে যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেন। এদিকে সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপার মোঃ শাহজাহান এর আগে দিনাজপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com