রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২২ শতাংশ। পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইট- পড়ষষবমবধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ এ লগইন করে ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা গ্রেড-এর ভিত্তিতে মেধাস্কোর নির্ধারিত হয়েছে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হয়। এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে রূপান্তর করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরের ওপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হয়েছে। এর আগে, গত ১৯ আগস্ট (শুক্রবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিলো। যার মধ্যে বাংলায় ছিলো ২৫, ইংরেজিতে ২৫ ও সাধারণ জ্ঞানে ৫০ নম্বর ছিলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com