রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিয়ানীতে ‘শত্রুতার বলি’ কৃষকের ২০০ লাউ গাছ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দরিদ্র কৃষকের ৩০ শতক জমির ২০০ লাউ গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ কৃষকের। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে উপজেলার চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম বদর আলী শেখ। ক্ষতিগ্রস্থ কৃষক বদর আলী শেখ বলেন, ‘আমি বাড়ির পাশে অন্যের ৩০ শতাংশ জমি লীজ নিয়ে লাউ চাষ করেছি। মঙ্গলবার সকালে ক্ষেতে লাউ কাটতে গিয়ে দেখি সবগুলো লাউর পাতা নুইয়ে পড়ছে। কারণ খুঁজতে গিয়ে দেখি সবগুলো গাছের গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে সংসার চালাই। আমি এখন কিভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি।’ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সওগাতুল আলম বলেন, ‘এ বিষয় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com