বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝালকাঠিতে জাল টাকা দিয়ে ধারের টাকা পরিশোধের অভিযোগ

মোস্তাফিজুর রহমান রিপন ঝালকাঠি :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠির রাজাপুরে ধারের টাকা জাল টাকার নোট দিয়ে পরিশোধ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকালে পুলিশ উভয় পক্ষের পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে। তারা হলেন বিউটি মিস্ত্রী, বিপুল হালদার, বিপ্লব হালদার, সুবর্ণা হালদার, সাইফুল খান। এরা সবাই রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, নৈকাঠির স্থানীয় ননী হালদারের স্ত্রী সুবর্ণার কাছ থেকে গত পাঁচ মাস পূর্বে একই এলাকার জয়ন্ত মিস্ত্রীর স্ত্রী বিউটি মিস্ত্রী ১৭ হাজার টাকা ধার নেয়। গত ১৫ দিন আগে বিউটি ঐ টাকা পরিশোধ করেন সাথে আরো ৫ হাজার পুরাতন টাকার নোট পরিবর্তন করে নতুন টাকা দেয় সুবর্ণাকে! সুবর্ণা না বুঝে টাকা রেখে দেয়। গত সোমবার ঐ টাকা থেকে সুবর্ণা একটি পাঁচশত টাকার নোট নিয়ে দোকানে যায়। দোকানদারের কাছ থেকে সুবর্ণা জানতে পারে পাঁচশত টাকার নোটটি জাল। তখন তার বাসায় রাখা আরো একুশ হাজার পাঁচশত টাকা যাচাই করে তাও জাল নোট বলে সন্দেহ করেন সুবর্ণা। পরে বিষটি স্থানীয় চেয়ারম্যানকে জানায় সুবর্ণা। বিউটি এর আগেও ইসলামি ব্যাংকের ঋণ পরিশোধ করতে জাল টাকার ব্যবহার করেছিল বলেও স্থানীয়রা জানান। এ ব্যাপারে বিউটি মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানায়, ঐ টাকা গুলো পার্শ্ববর্তী কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও থেকে ঋণ নেয়া হয়েছে। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, নগদ নয়, আমরা ব্যাংকে চেকের মাধ্যমে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি। রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফা কামাল জানান, প্রকৃত অপরাধী বের করতে মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বিকালে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com