ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বাণী পৌঁছে দিয়েছেন। গতকাল রোববার দুপুর ২টায় ব্রিটিশ হাইকমিশন অফিসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।