রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সূচকের পতন, কমেছে লেনদেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে । বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৭৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ২১৯ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকা। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে ১৯ হাজার ২৬০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com