রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারাম উৎসবে মাদলের তালে মাতোয়ারা নৃ-জনগোষ্ঠীর নারী-পুরুষেরা

বিধান চন্দ্র দাস ঠাকুরগাঁও :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ঠাকুরগাঁওয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় কারাম উৎসব। উৎসবকে ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মীয়স্বজন ছাড়াও ঢোল-মাদলের বাদ্য, গান ও নাচ দেখতে আশপাশের কয়েকটি গ্রামের সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন এক উঠানে। আনন্দঘন পরিবেশে শনিবার সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয় নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। ঢোল-মাদল আর গানের ছন্দে নৃত্যের তালে মাতেন সবাই।জানা গেছে, দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যা থেকে বাড়ির আঙিনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন তারা। পরে নিজস্ব সংস্কৃতির গান আর বাদ্যের তালে তালে নারীরা নেচে-গেয়ে আনন্দ ভাগাভাগি করেন। এর আগে আমন্ত্রিত অতিথিদের নৃত্য ও গানে গানে বরণ করে নেন তারা। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের।জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী জানান, এই উৎসব পালন জাতীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এ ছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাহলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো তাদের ঐতিহ্যকে আরও জাঁকজমকভাবে তুলে ধরতে পারবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো নানা সমস্যায় থাকে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে তাদের সহায়তা করা হবে। তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে সবসময়। জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ উৎসব আরও জাঁকজমক করতে সব রকম সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, এক যুগের বেশি সময় ধরে এ কারাম উৎসব পালন করে আসছেন জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন। আর এ উৎসব ঘিরে পাঁচপীরডাঙ্গা, সালন্দর, জামুরীপাড়া, তেলিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ মিলিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com