শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালো চাইলে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা ছাড়েন : জয়নুল আবদীন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমরা বর্তমান হাতের জোরের সরকারকে মানি না। এই সরকার অবৈধ। আপনারা চায়ের দাওয়াত দিবেন, আবার চাইনিজ রাইফেল দিয়ে মানুষ মারবেন সেটা হবে না। ভালো চাইলে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমতা ছাড়েন নইলে শ্রীলঙ্কার মতো গায়ের গেঞ্জি থাকবেনা। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, তার স্ত্রী শামীমা বরকত ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেন, আমাদের ঘনিষ্ঠ নেতা বরকত উল্লাহ বুলু কখনো স্বৈরাচার সরকারের কাছে মাথানত করেননি। আজকে তার ওপর হামলা করা হয়েছে যা অত্যন্ত পরিকল্পিত ও ন্যাক্কারজনক। আসলে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিলো।
তিনি বলেন, দুর্ভাগা দেশ, দুর্ভাগা দেশের মানুষ। রাতের আঁধারে ব্যালটে সিল মেরে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ফারুক বলেন, সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আজকে বিএনপির আহ্বানে সারাদেশে লাখ লাখ মানুষ জেগে উঠেছে। তারা সরকারের গর্জনকে ভয় পায় না। এই ভোট ডাকাত, ব্যাংক ডাকাত ও লুটেরা সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ।
তিনি বলেন, এখন আমাদের দাবি একটাই- অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার ও দেশে ফিরতে দিতে হবে। ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক আন্দোলনে আঘাত আসবে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে হবে।
সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ভুঁইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, বর্তমান যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রিপন, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোঃ আনোয়ার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com