বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকা- বিষয়ক মহড়া

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন, র‌্যালী, আলোচনা সভা, ভূমি কম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বিশাল এক র‌্যালী বের হয়ে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে গিয়ে মহড়ায় অংশ গ্রহন করে। সেখানে ফায়ার সার্ভিসের অংশ গ্রহনে ভুমি কম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। “ দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবিরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, ফায়ার স্টেশনের কর্মকর্তা আকতার হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির ক্রীড়া শিক্ষক আবু ইউনুস খান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ। উপস্থিত বক্তারা দিবসটির উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com