বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে বিশ্ব চক্ষু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

“সচেতন হোন, দৃষ্টিশক্তি সুরক্ষা করুন”-এই শ্লোগানকে সামনে রেখে ১৩ অক্টোবর বৃহস্পতিবার গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের আয়োজনে আন্ধেরী হিলফি বন্ জার্মানী এবং অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বিশ^ চক্ষু দিবস উপলক্ষ্যে ৬৫০ জন ছাত্রীদের মাঝে ফ্রি চক্ষু পরীক্ষা করা হয়। সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল কমিটির সহ-সাধারন সম্পাদক শফিকুল হক ছুটু, হাসপাতালের ম্যানেজার (প্রশাসন) মোঃ শফিকুল আলম, সিনিয়র অডিট্রিম অর্গানাইজার মোঃ হামিদুর রহমান ও সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজের ও সবার দৃষ্টিশক্তি সুরক্ষা করুন। নাক ও মুখের পাশাপাশি চোখের মাধ্যমেও করোনা ভাইরাস সংক্রমিত হয়ে থাকে। তাই হাত দিয়ে চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। চোখ লাল হলে চক্ষু ডাক্তারের পরামর্শ নিন ও করোনা পরীক্ষা করান। জরুরী চক্ষু সেবার জন্য গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে যোগাযোগ করুন। আলোচনা সভা শেষে সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৫০ জন ছাত্রীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com