রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন।
আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ ও পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ জানিয়েছে, এই সময়ে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও অজ্ঞাত একজন। চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি ‘মাগফেরাত’ ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
তিনি আরও বলেন, এছাড়া জাহাজে কর্মরত ফয়সাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বুধবার দিবাগত রাত ১টার দিকে মারা গেছেন। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাজটি নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com